বামনী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বামনী ডিগ্রি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা দেয়া হয়েছে।

ধর্মীয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১ ঘটিকায় কলেজ মিলনায়তনে এইচএসসি পরিক্ষার্থীদের এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র ও বামনী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আবদুল কাদের মির্জা। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রে নিজেকে যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নাই। বর্তমান সময়ে ছেলেদের ছেয়ে মেয়েরা পড়ালেখায় ভালো। বেশিরভাগ ছেলেরা স্মাটফোনে আসক্ত আর কিশোর গ্যাং এর সাথে জড়িত। তাই শিক্ষার বিকল্প শুধুমাত্র শিক্ষাই। আর শুধু শিক্ষিত হলে চলবেনা। উন্নত জাতি গঠনে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

কলেজ অধ্যক্ষ রাহবার হোসেন’র সভাপতিত্বে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য ছিদ্দিক উল্যাহ ভূট্টো, শাহজামাল সবুজ প্রমুখ। বিদায় শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...