বৈকালিক স্বাস্থ্য সেবা পাবে চাটখিলবাসী

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: এখন থেকে সারা দেশের মত চাটখিল সরকারি হাসপাতালে বিকেলেও থাকবেন ডাক্তার।

নোয়াখালী চাটখিল উপজেলায় সরকারি হাসপাতালের মিলনায়তনে গতকাল দুপুর ২ ঘটিকায় বৈকালিক সেবা উপলক্ষে অনলাইন কনফারেন্স এর মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি শুভ উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর স্বপ্ন জনগনের জন্য স্বাস্থ্য সেবা বর্ধিতকরণে সারা বাংলাদেশে ২য় পর্যায় এ সর্বমোট ১২০টি প্রতিষ্ঠানে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ জানান, সরকারি এই কার্যক্রম জনগণের জন্য অত্যন্ত খুশির খবর। বিকেলের স্বাস্থ্য সেবার জন্য একজন কনসালটেন্ট ডাক্তার ভিজিট ৩০০/- এবং এমবিবিএস ডাক্তার ভিজিট ২০০/- নির্ধারণ করা হয়েছে । সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার, ডা: শহিদুল ইসলাম নয়ন, ডা: মহসিন সরকার, ডা: তিথী আজিজ, ডা: হাসান খায়ের, ডা: মনির হোসেন ও এমওডিসি ডা: নুর মোহাম্মদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

সড়কে আর কত প্রাণ গেলে বন্ধ হবে অবৈধ বালুর ট্রাক !

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুবাহী অবৈধ ট্রাক ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার...

পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন স্ত্রী রুবিয়া, বাঁচার আকুতি জানালেন স্বামী নোবিপ্রবি শিক্ষক

নোয়াখালী প্রতিনিধি:আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে...

ফেক আইডি দিয়ে অপপ্রচার করে সাংবাদিক মান্নান মুন্না’র কলম থামানো যাবে না!

শাহাদাত হোসেন:সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে সাংবাদিক এএইচএম মান্নান...

ফ্যাসিবাদ ও তার দোসরদের প্রতিহত করতে রাজপথে থাকতে হবে: ১২ দলীয় জোট

বিশেষ প্রতিনিধি:আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের...