ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা, দুই আসামি গ্রেফতার

Date:

বেগমগঞ্জ (নোায়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে গোপালপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রকি (২৬) ও বাহার উদ্দিন (২২)। শুক্রবার (৮ জুলাই) সকালে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসিবুল বাশার হত্যা মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে। এদিকে বৃহস্পতিবার রাতে নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে যুবলীগ নামধারী সন্ত্রাসী হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবহান মার্কেট এলাকায় হাসিবুল বাশারকে (২৫) গলা কেটে হত্যা করে যুবলীগ নামধারী দুর্বৃত্তরা। পরে বিকেলে তার মরদেহ নিয়ে চৌমুহনী চৌরাস্তায় বিক্ষোভ করে বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা ও এস.এ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুক্ত কলম:ত্যাগী মানে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া নয়, যোগ্যতাই নেতৃত্বের গুণাবলি

রাজনীতিতে ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত সময়, ভূমিকা ও মানুষের...

সন্তানের কর্মকাণ্ডে কতটা ঝুঁকিতে রাজনৈতিক নেতার ভাবমূর্তি:

মুক্তমত: বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, প্রভাব ও রাজনৈতিক পরিচয়কে ঘিরে বিতর্ক...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান গোলাম হাবিবের সাক্ষাৎ

টাইম ডেস্ক:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও চরকাঁকড়া ইউনিয়নের...

দালালমুক্ত ভূমি অফিস গড়তে সর্বোচ্চ চেষ্টা করেছি: বিদায়ী এসিল্যান্ড রুবাইয়া

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিদায় নেওয়ার আগে...