বসুরহাটে জ্ঞান হারিয়ে পড়ে থাকা কুষ্টিয়ার মামুনুলে’র পাশে কাদের মির্জা

Date:

এএইচএম মান্নান মুন্না :: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কী, মানুষ পেতে পারে না…’ ভূপেন হাজারিকা’র বিখ্যাত গানের বাস্তবতার মৌলিক দায়িত্ব নিলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

তিনি প্রতিদিনের মতো আজ শনিবার সকালে বসুরহাট বাজার( বসুরহাট শহর) পরিদর্শনে বের হন । প্রতিমধ্যেই দেখেন বড় মসজিদ সংলগ্ন আল্লাহর-৯৯ নাম মিনারের পাশে একটি অপরিচিত লোক প্রায় মৃত্যুশয্যায় পড়ে আছেন। তৎক্ষণিক কালক্ষেপণ না করেই তাকে চিকিৎসার জন্য নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার সকল চিকিৎসা ও পরিক্ষা নিরিক্ষার ওষুধ এর দায়িত্ব নেন তিনি। খরচের জন্য নগদ টাকা দিয়ে আসেন স্বাস্থ্য কর্মকর্তার হাতে। তাকে রাখা হয় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম’র তত্ত্বাবধানে ।

খোঁজ নিয়ে জানাগেছে, লোকটির নাম- মোঃ মামুনুল হক( ২৬) কুষ্টিয়া ভেড়া মারা,পাইকপাড়া গ্রাম, ০৭ নং ইউনিয়নে ।সে পাবনার দুই জন ব্যক্তির সাথে কাজের সন্ধানে আসেন কোম্পানীগঞ্জে । সে অসুস্থ হয়ে পড়লে ওই লোক দুটি তার সঙ্গে থাকা মোবাইল ও কিছু নগদ টাকা নিয়ে তাকে ফেলে রেখে চলে যায়।
স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, মামুনুল হকের পেশার কমে যাওয়াতে সে দূর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তার শরীরের অন্যান্য পরিক্ষা নিরিক্ষা চলছে।

মেয়র আব্দুল কাদের মির্জা তাঁর ফেসবুক পেইজে লিখেন আমি অত্যন্ত মর্মাহত হয়েছি, সে ভোর থেকেই প্রায় মৃত্যুশয্যায় পড়েছিল কিন্তু একটি মানুষও সহায্যের জন্য এগিয়ে আসেনি উল্টো তার সাথে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়ে গেছে। মানুষ মানুষের জন্য কিন্তু বর্তমানে মানুষের মানবিকতার এমন অবক্ষয়ে আমরা সত্যিই হতাশ।

আমি তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছি তিনি সুস্থ হলে নিজ গ্রামে ফেরৎ যাবেন। কেউ যদি তাঁর পরিবারের সন্ধান জানেন তাহলে তাঁর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...