ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় জাতি গঠনে উন্নয়ন সম্ভব -ড. মোহাম্মদ ফারুক

Date:



মোহাম্মদ আমান উল্লা, চাটখিল থেকে :
ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় জাতি গঠনে উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক।
নব্বই দশক ধরে সুনামের সাথে বহুল আলোচিত দ্বীনি নুরানি শিক্ষা প্রতিষ্ঠান হাফেজ ইসমাইল মাদরাসা ও এতিমখানার উদ্যেগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হাটির পাড়ায় অবস্থিত ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় মাদরাসার সুপার মাওলানা রামিম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরানি প্রতিষ্ঠাতা, শায়খুল কোরআন আল্লামা ক্বারী বেলায়েত হোসাইন (রহঃ) এর সূযোগ্য সাহেবজাদা আল্লামা হাফেজ কালিমুল্লাহ জামিল হোসাইন কাসেমী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন অর্চাড গ্রুপের চেয়ারম্যান, গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি জাকির হোসেন টিপু ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শওকত কামাল বাহার।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডঃ মোহাম্মদ ফারুক বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা অর্জন করলে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার সুযোগ রয়েছে। তাই শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও ডিজিটাল শিক্ষা গ্রহণ করার জন্য ছাত্র ছাত্রী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...