ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী সদরে গোপনে ধারণ করা অন্তরঙ্গ মহুর্তের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে এক কলেজছাত্রীকে (১৮) দুই বছর ধরে ধর্ষণের ঘটনায় মো. জুয়েল (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রোববার (১৩ মার্চ) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেকান্দার সর্দার বাড়ির মোহাম্মদ হোরন মিয়ার ছেলে। তিনি বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরায় অবস্থিত আপন আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থাতে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রী ও অভিযুক্তের ছোট বোন একই ক্লাসে পড়ালেখা করতেন। এর সুবাদে অভিযুক্তের বোন ভুক্তভোগীর বাড়িতে প্রায় সময় আসা-যাওয়া করতেন। বোনের মাধ্যমে জুয়েলের সঙ্গে কলেজছাত্রীর পরিচয় হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের সূত্র ধরে অশ্লীল ভিডিও ধারণ করে জুয়েল। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই বছর ধরে শারীরিক সম্পর্ক চলে। লজ্জায় ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অন্যদিকে জুয়েল গ্রেপ্তার এড়াতে তার কর্মস্থলের ঠিকানা গোপন রেখে বিভিন্ন স্থানে রাত্রী যাপন করতেন।

র‌্যাব আরও জানায়, পর্নোগ্রাফিক প্রতারণার আলামত হিসেবে গ্রেফতার মো. জুয়েলের কাছ থেকে একটি মোবাইল ফোন, সেই ফোনে অসংখ্য অশ্লীল ভিডিও, একটি মেমোরি কার্ড ও দুটি সিম জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সুধারাম থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্টে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...