​নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে নোয়াখালীতে ‘হ্যালো উইমেন’ এর প্লেকার্ড প্রদর্শন

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে ‘হ্যালো উইমেন’ নামে একটি সিভিল সোসাইটি নারী অ্যাক্টিভিস্ট গ্রুপ। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই দাবিতে সংগঠনের সদস্যরা ককশিটে তৈরি প্লেকার্ড প্রদর্শণ করেন।

এ সময় হ্যালো উইমেন এর সদস্যরা বলেন, সারাদেশের ন্যায় নোয়াখালীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা বেড়ে চলছে। শহরে, গ্রামে, দুর্গম চরে, এমনকি দ্বীপাঞ্চলে নারীর প্রতি নানামাত্রিক নির্যাতন-সহিংসতা চলছে। কন্যা শিশুরা পর্যন্ত নির্যাতন সহিংসতা থেকে রেহাই পাচ্ছেনা। পরিবারে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, গণপরিবহনে, হাট- বাজারে এবং রাস্তাঘাটে নারীরা প্রতিনিয়ত শারীরিক, মানসিক নির্যাতন ও যৌন হেনস্তার শিকার হচ্ছে। সমাবেশে নারীর প্রতি সহিংসতা বন্ধে আাইনের যথাযথ প্রয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, গণপরিবহন ও হাট-বাজারে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন নাসিমা মুন্নী, লায়লা পারভিন, নুর জাহান রিনি ও ফারজানা কাউসার তিথি, সদস্য আক্তার জাহান শেলী, শাহেদা পারভীন, ফৌজিয়া নজনীন, ফেরদৌসি বেগম নার্গিস, ফৌজিয়া সুলতানা, রোকাইয়া মোরশেদ মুক্তা, শিখা কর্মকার, রওশান আক্তার লাকি, শাহীন আক্তার, মাহমুদা হক মুক্তি, সাথী ভেরোনিকা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...