মোবাইল সঙ্গে রাখায় চাটখিলে ১৪ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে ১৪ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বলেন, আজ ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথমপত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন ১৪ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। পরে তাদের বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বহিষ্কৃত ওই ১৪ জন পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ছাত্র। কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও তারা পরীক্ষার হলে মোবাইল ফোন রাখায় তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...