বেগমগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে করোনা টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

Date:

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: করোনা মোকাবেলায় নোয়াখালী জেলা ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন সেবামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে বেগমগঞ্জের চৌরাস্তায় অনলাইন ফ্রি টিকা রেজিস্ট্রেশন ক্যাম্প-২০২১ কার্যক্রমটি চালু করা হয়।

ছাত্রলীগের বিনামূল্যে এ সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করছে স্থানীয় লোকজনেরা। বিনামূল্যে ফ্রি রেজিষ্ট্রেশন করে খুশি স্থানীয় লোকজন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিহান আল রশীদ বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় ১৬ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি ছাত্রলীগ ফ্রী অনলাইন রেজিস্ট্রেশন এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। নোয়াখালীর সব মানুষ যতদিন ভ্যাকসিনের আওতায় না আসছে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বস্তরের মানুষকে এ সেবা দিবে নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিনামূল্যে ফ্রি রেজিষ্ট্রেশনের পূর্বেও কোভিড আক্রান্ত কেউ অক্সিজেন সংকটে পড়লে ছাত্রলীগকে ফোন করলেই অক্সিজেন সেবা পাচ্ছেন রোগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

সংসদে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া...

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবননোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে পৃথক দুই ঘটনায়...

২০০৮ সালে আমার সাংবাদিকতার হাতে খড়ি-মেছবাহ উদ্দীন

প্রথমেই কৃতজ্ঞতা জানাই দৈনিক জাতীয় নিশান সংশ্লিষ্ট সকলকে। এরপর...

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো.নিরব...