রাজনীতি করলে গ্রেফতার হতে হয় : আবদুল কাদের মির্জা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: রাজনীতি করলে গ্রেফতার হতে হয়। এটা রাজনীতির জন্য কঠিন বিষয় নয় বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।

লাইভে কাদের মির্জা বলেন, সেদিনের সংঘর্ষে বাদল আমাকে লক্ষ্য করে গুলি করে, সেই গুলি আমার পাশে থাকা ছাত্রলীগের এক ছেলের গায়ে লাগে। সে এখন ঢাকায় হাসপাতালে ভর্তি আছে। এরপর কীভাবে সিএনজিচালক আলা উদ্দিন আসে আমি বলতে পারছি না। আমাকে বাদল হত্যা করতে চেয়েছিল। আমি কোনো নেতাকর্মীকে অস্ত্র দিইনি। যদি দিয়ে থাকি আল্লাহ আমার বিচার করবে।

তিনি আরও বলেন, আলা উদ্দিনের হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে। এটা কেউ মেনে নেবে না। বাদলকে গ্রেফতার করছে এতে আমি খুশি হয়েছি।

কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদেরের কারণে নোয়াখালী জেলা আওয়ামী অপরাজনীতি করার সুযোগ পেয়েছে। একরামুল কবির চৌধুরীর কিমিটির অনুমোদন হয়নি। তারা যদি তদন্ত রিপোর্ট সেন্ট্রালে পাঠায়, তাহলে তা এক তরফা হবে। তথ্যমন্ত্রীকে দল থেকে তদন্ত করার নির্দেশ দিন। এছাড়া স্থানীয়ভাবে ডিজিএফআই, এনএসআই আছে তাদেরকে নির্দেশ দিন। তদন্তে যদি আমি কিংবা আমার কর্মীরা পুরো ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে যেকোনো ধরনের ব্যবস্থা নিক, আমি কোনো বাধা দিব না।

তিনি বলেন, আমিও চাই কোম্পানীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হোক। অপরাজনীতি যারা করে তাদের সঙ্গে আমি নাই। অতীতের কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে আবারও বলছি, সত্য কথা বলব, অন্যায় অবিচার নিয়ে কথা বলব, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখব এবং শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আমি থাকব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...