কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর মন্ডলিয়া এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুকুল রাণী (২২) সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মৃত কান্তি লাল দাসের মেয়ে।

বুধবার দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, পুলিশ খবর পেয়ে স্বামীর ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল রাণীকে প্রচন্দ করে বিয়ে করেন স্বামী। সে পেশায় একজন নরসিন্দুর। মঙ্গলবার বিকেলে স্থানীয় চর মন্ডলিয়া বাজার নিজের দোকান থেকে রাত ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্বামী রুবেল চন্দ্র দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে কবিরহাট উপজেলার অমরপুর গ্রামের রাম চন্দ্র দাসের ছেলে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...