ওবায়দুল কাদেরের নির্দেশে কোম্পানীগঞ্জে ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে রোববারের পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান হরতাল কর্মসূচি প্রত্যাহারের এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ আওয়া লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এই হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ঘোষিত হরতাল প্রত্যাহারের কারন জানতে চাইলে তিনি বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের বলেছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল দাবি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে।

উল্লেখ্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলার প্রতিবাদে শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অবস্থান ধর্মঘট থেকে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...