কোম্পানীগঞ্জে বিষপানে নবম শ্রেনীতে পড়ুয়া স্কুলছাত্রের আত্মহত্যা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুল ছাত্র মো.জাবেদ (১৫) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হোসেন সিম্যানের ছেলে এবং স্থানীয় হাজারীহাট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় এক দোকানের ভিতরের কক্ষে প্রবেশ করে সকলের অজান্তে বিষ পান করে সে। পরবর্তীতে দোকানদার এবং অন্যরা তাকে ছটপট করতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, তার মানসিক সমস্যা ছিল। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার বিষপানের কারন জানাতে পারেনি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথ বাহীনীর টহল ও ভোট কেন্দ্র পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু,...

কোম্পানীগঞ্জে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল...

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: CPF Computer Learning Centerঠিকানা: সিরাজপুর, নোয়াখালীরগ্রামীণ ও...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অবৈধভাবে বালু...