খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ৬ অক্টোবর

Date:

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলার হাজিরার জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।

আজ সোমবার আদালতের সহকারী পেশকার আনিছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির ডাকা হরতাল চলাকালে রাজধানীর দারুস সালাম থানায় আটটি ও যাত্রাবাড়ি থানায় দু’টি মামলা দায়ের করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন জনৈক ব্যক্তি।

খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ি থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...