আগামীকাল কোম্পানীগঞ্জে শান্তি, উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের

Date:

এএইচএম এম মান্নান মুন্না:: আগামীকাল তাঁর নির্বাচনী এলাকায় আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৩ জুলাই) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। 

সেতুমন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল (যুগ্ম সচিব) নোয়াখালী কোম্পানীগগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম’র নিকট পাঠানো সফরসূচিতে এ তথ্য জানা যায় ।

তিনি সকাল সাড়ে ৯টায় পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত, দোয়া ও ফাতেহা পাঠ করার কথা রয়েছে। এরপর বসুরহাট পৌরসভায় বাস্তবায়িত নব আধুনিকায়ন বসুরহাট বাসস্ট্যান্ড ও বাস্তবায়িত ৭৩৫টি স্যোলার বাতি স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। পরে পৌর অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হেসেবে যোগদান করবেন। এরপর কোম্পানীগঞ্জ-ফেনী মহাসড়ক পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন।

দলের এক সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি- জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করার পাশাপাশি সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে প্রথম শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । নির্বাচনকে সামনে রেখে তাঁর আগমনে আগামীকাল নেতা কর্মীরা শান্তি সমাবেশ উপলক্ষে সাংগঠনিক শক্তি জানান দিবে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। সমাবেশে নেতাকর্মীদের ঢল নামবে।ওবায়দুল কাদের’র আগমন উপলক্ষে সমাবেশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বৃষ্টির কথা ভেবে সমাবেশ এবার বসুরহাট পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। নেতা কর্মীদের বসার জন্য বিভিন স্থানে মাইক সংযোগ প্যান্ডেল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...