আওয়ামীলীগ জনসমর্থনে দেউলিয়া হয়ে প্রশাসন দিয়ে ভোট চুরি করছে: মাহবুব উদ্দিন খোকন

Date:

সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা :: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামীলীগ জনসমর্থনে দেউলিয়া হয়ে প্রশাসন দিয়ে ভোট চুরি করছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আগামী ১৪ ফেব্রুয়ারী নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে শেষ মুহুর্তের গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে কোন অনিয়ম ও সহিংসতা হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএনপির গণজোয়ারে ভীত হয়ে আওয়ামীলীগ মামলা-হামলা চালাচ্ছে। তিনি সকালে সোনাইমুড়ী পৌরসভার ছাতারপাইয়া বাইপাস ও সোনাইমুড়ী বাজারে বিএনপি সমর্থিত ধানের শিষ প্রতীকের প্রার্থী মোতাহের হোসেন মানিকের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

সড়কে আর কত প্রাণ গেলে বন্ধ হবে অবৈধ বালুর ট্রাক !

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুবাহী অবৈধ ট্রাক ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার...

পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন স্ত্রী রুবিয়া, বাঁচার আকুতি জানালেন স্বামী নোবিপ্রবি শিক্ষক

নোয়াখালী প্রতিনিধি:আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে...

ফেক আইডি দিয়ে অপপ্রচার করে সাংবাদিক মান্নান মুন্না’র কলম থামানো যাবে না!

শাহাদাত হোসেন:সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে সাংবাদিক এএইচএম মান্নান...

ফ্যাসিবাদ ও তার দোসরদের প্রতিহত করতে রাজপথে থাকতে হবে: ১২ দলীয় জোট

বিশেষ প্রতিনিধি:আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের...