খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে ‘শিগগিরই’ আবেদন

Date:

নিউজ ডেস্ক :: দলীয়প্রধান বেগম খালেদা জিয়ার বিশেষ শর্তে মুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব এম মাহাবুব উদ্দিন খোকন। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খোকন বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে ম্যাডামের যথাযথ চিকিৎসা হচ্ছে না। ওনার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দ্রুত সরকারের কাছে আবেদন করা হবে।’

কবে নাগাদ আবেদন করা হতে পারে- জানতে চাইলে খোকন বলেন, ‘না, আবেদন করার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন করা হচ্ছে কি-না, এমন প্রশ্নে খোকন বলেন, ‘ওনার চিকিৎসা তো বাংলাদেশেই হবে। যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয় তখন আশা করি সরকার বিবেচনা করবে।’

বিদেশে চিকিৎসা হলে কোন দেশে চিকিৎসা নেবেন চেয়ারপারসন? জবাবে এই আইনজীবী বলেন, ‘উনি তো বাংলাদেশেই চিকিৎসা নিচ্ছেন, বলছি যদি প্রয়োজন হয় তাহলে সরকার আশা করি বিবেচনা করবেন।’

প্রসঙ্গত, গত ২৫ মার্চ বিশেষ শর্তে মুক্তি পান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...