খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ফিরোজায় দলের শীর্ষ নেতারা

Date:

নিউজ ডেস্ক :: দুই বছর পর এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ঈদ উদযাপন করছেন। তাই বেগম খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানের বাসা ‘ফিরোজা’য় গেছেন দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই নেতারা ‘ফিরোজা’য় প্রবেশ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শুভেচ্ছা বিনিময়ে মির্জা ফখরুলের সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...