চাটখিলে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্বার

Date:

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি (চাটখিল, নোয়াখালী) :: চাটখিল উপজেলার নাহারখিল থেকে নিপা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৯ জানুয়ারী খিলপাড়া ইউনিয়নের নাহারখিল পুরাতন দেওয়ান বাড়ি (কিশোরীর নানার বাড়ি) থেকে বিকেল ৩ টায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিপা ০৮ নং নোয়াখলা ইউপির বিষ্ণুরামপুর গ্রামের মোহাম্মদ রিপনের মেয়ে।

থানা সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারী নিহত নিপা আক্তার (১৫) কে তার মা পারভীন আক্তার একটি নুতন মোবাইল ফোন কিনে দেয়। পরবর্তীতে উক্ত মোবাইল ফোনটি সে বেশী ব্যবহার করায় তার নানী তাকে অতিরিক্ত মোবাইল ব্যবহারের নিষেধ করিলে সে উক্ত বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে না পেরে রাগে ও অভিমানে তার প্রতিবেশী নাহারখিলের নানী ফাতেমা বেগম এর একতলা বিল্ডিং এর সামনের কক্ষের ফ্যানের সাথে নিজের ব্যবহৃত ওড়ানা গালায় পেছিয়ে আত্মহত্যা করেন।

পরবর্তীতে নিপার নানী রৌশন আরা তাকে খোঁজাখুজি করতে গেলে তার প্রতিবেশী ফতেমা বেগম এর বসত ঘরের বেলকনি দিয়ে নিপাকে ঝুলন্ত অবস্থায় দেখিতে পায়। রৌশন আরা বেগম ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এসে ফাতেমা বেগম এর বসত ঘরের দরজা ভেঙ্গে মৃত নিপার লাশ উদ্ধার করে পুলিশে খবর দিলে চাটখিল থানার এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে তাহার মৃতদেহতে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান।

চাটখিল থানার ওসি ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোবাইল ব্যবহারে নিষেধ করায় আত্মহত্যা করেছে কিশোরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...

পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব ও আত্মপরিচয়ের দীপ্তি!

পহেলা বৈশাখ—একটি দিনের নাম নয়, এটি বাঙালির হৃদয়ের এক...

পহেলা বৈশাখ: উৎসব নয়, বাঙালির ঐতিহ্য!

রাইসা ভূঁঞা রিয়েল :: পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ—বাংলা বছরের...

কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন

কোস্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা:“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর...