চাটখিলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Date:


মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে আব্দুর রহমান (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে । ৬ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মেহের আলী বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, আব্দুর রহমান ওই বাড়ির লিটনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়, দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া বলেন, চারদিকে প্রচুর পরিমাণে পানি বেড়েছে। গত কয়েক দিনে পানিতে ডুবে কয়েকটি শিশুরা মারা গিয়েছে। অভিভাকদের আরো সচেতন হওয়া দারকার। পুকুর ভরা পানি থেকে বাচাতে শিশুদের প্রতি খেয়াল রাখার আহবান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় এক বৃদ্ধকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায়...

নোয়াখালীতে আড়তে মজুত রাখা ৩০ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের...

বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ

গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি নাগরিক সেবা...

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...