বেগমগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ হারুন গ্রেপ্তার

Date:

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জের খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদিসহ ১৭ মামলার আসামি মো. হারুন (৪০) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর সদস্যরা। সে অস্ত্র আইনে মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 

রোববার (৭ মে) রাতে উপজেলার জিরতলী ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হারুন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মো. অজিউল্লাহ ছেলে।

র‍্যাব জানায়, হারুন খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি মামলাসহ ১৭ এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে জিরতলী ইউনিয়নের ত্রাস। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। সে অস্ত্র আইনে মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 

র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হারুন নানান অপরাধমূলক কাজ করে যেত। তার বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পেত না। বেগমগঞ্জ মডেল থানার মাধ্যমে তাকে সোমবার (৮ মে) জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে আড়তে মজুত রাখা ৩০ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের...

বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ

গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি নাগরিক সেবা...

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...