শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতাকর্মীসহ সবচেয়ে বড় মিছিল নিয়ে উপস্থিত হন চেয়ারম্যান রাজ্জাক

Date:

এএইচএম মান্নান মুন্না ::নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সবচেয়ে বেশী উপস্থিতি লোক নিয়ে প্রশংসা নিয়েছেন চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।তার নেতৃত্বে উপজেলার দূগর্ম এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ’র নেতাকর্মী নিয়ে সমাবেশে বড় মিছিলসহ উপস্থিত হন।

রোববার (২৩ জুলাই) উপজেলা আওয়ামীলীগে উদ্যোগে শান্তিও উন্নয়ন সমাবেশে বসুরহাটের উদ্দেশ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরাসহ মিছিল নিয়ে আসেন। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কদের এমপি।

এদিকে সমাবেশে এতো সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল করে সেখানে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

মিছিলে আগত রেজাউল হক নামের এক ব্যক্তি জানান, ৮টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মিছিল ছিল রাজ্জাক -গণির মিছিলটি। মিছিলের সামনের সারিতে থেকে বিভিন্ন স্লোগান দেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। তার নেতৃত্বে সমাবেশে নেতাকর্মীদের ব্যাপকভাবে অংশগ্রহণ করায় আগত নেতাকর্মী করতালি দিয়ে তাদের মিছিলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...