সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে হস্তান্তর

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়াটারের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এই হত্যা মামলার তদন্তভার পায়।

মামলা পিবিআইতে হস্তান্তরের বিষয়টি মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ) রাত ৯টার দিকে নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন।

এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহতের বাবা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টার বাদী হয়ে এ মামলাটি কোম্পানীগঞ্জ থানায় দায়ের করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের জানান, ইন্সপেক্টর মোস্তাফিজের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...