কোম্পানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মিরন’র গাড়িতে দুর্বৃত্তদের হামলা

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরনের ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় তাঁর নির্বাচনী অফিস থেকে বাড়ি ফেরার পথে ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা মুনির আহমদ এর বাড়ির সামনে ৫/৭জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে প্রার্থী মিরণের গাড়িটির সামনে দাঁড়িয়ে রড ও কিরিচ দিয়ে আঘাত করতে থাকে। এ সময় দুর্বৃত্তরা গাড়িটির সামনের গ্লাস সম্পূর্ণ ভেঙ্গে ফেলে এবং প্রার্থীকে গাড়ি থেকে বের করে আনার  জন্য  গাড়ির দরজার খোলার বারবার চেষ্টা করে ব্যর্থ হয়। ভাংচুরের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে একটি কিরিচ উদ্ধার করে।       

 

জাহাঙ্গীর আলম মিরন জানান, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বীরা আমার ওপর হামলা চালাতে এসে গাড়ি ভাংচুর করেছে। গত দুইদিন কে বা কারা আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে। আমার গতিবিধি অনুসরণ করছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) চরকাঁকড়াসহ কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চরকাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থি ত ৪জন সহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...