চাটখিলে বেসরকারি ২ হাসপাতালে ৩০ হাজার অর্থদন্ড

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:: নোয়াখালী চাটখিলে বেসরকারি হাসপাতাল গুলোতে মোবাইল কোট পরিচালনা করা হয়। এতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। আজ বুধবার বিকেলে উপজেলা ভূমি কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটখিল স্কয়ার হসপিটালে লাইসেন্স নবায়ন না থাকায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। চাটখিল ইসলামিয়া হসপিটালে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার ও ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট থাকায় ২০ হাজার মোট ২৫ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়াও চাটখিল ইবনে সিনা জেনারেল হসপিটাল ও জেবুন্নেছা হাসপাতালকে সতর্ক করা হয়েছে বলে জানা যায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, জরিমানাকৃত হাসপাতাল গুলোকে আরো অনেক বার সর্তক করার পরও তারা কর্নপাত করেনি। তাই তাদেরকে ভক্তা অধিকার আইন অনুযায়ী এই অর্থ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযানে সহযোগিতায় ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শহিদুল ইসলাম নয়ন, সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ চাটখিল থানার পুলিশ সদস্যদের একটি টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুক্ত কলম:ত্যাগী মানে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া নয়, যোগ্যতাই নেতৃত্বের গুণাবলি

রাজনীতিতে ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত সময়, ভূমিকা ও মানুষের...

সন্তানের কর্মকাণ্ডে কতটা ঝুঁকিতে রাজনৈতিক নেতার ভাবমূর্তি:

মুক্তমত: বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, প্রভাব ও রাজনৈতিক পরিচয়কে ঘিরে বিতর্ক...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান গোলাম হাবিবের সাক্ষাৎ

টাইম ডেস্ক:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও চরকাঁকড়া ইউনিয়নের...

দালালমুক্ত ভূমি অফিস গড়তে সর্বোচ্চ চেষ্টা করেছি: বিদায়ী এসিল্যান্ড রুবাইয়া

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিদায় নেওয়ার আগে...