নোয়াখালীর করোনা রোগীদের সেবায় অক্সিজেন ও চিকিৎসা সামগ্রী দিল সেনাবাহিনী

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর করোনা রোগীদের সেবায় ১০টি অক্সিজেন সিলিন্ডার ও করোনার চিকিৎসা সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী।

রোববার (১ আগস্ট) দুপুরে এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের হাতে এসব সামগ্রী তুলে দেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং বিধিনিষেধ মানাতে সচেতনতা বাড়ানোর আহবান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার মো. শাহীন ইকবাল, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...