সাংবাদিকদের ঢালাওভাবে ফ্যাসিবাদের দোসর বলা ঠিক হবে না: প্রেস সচিব

Date:

নোয়াখালী টাইমস ডেস্ক :: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “ফ্যাসিবাদী রেজিমে সাংবাদিক ও গণমাধ্যমের কার কী ভূমিকা ছিল, সেটা খুঁজে দেখতে হবে। এটা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। তার আগে সবাইকে ঢালাওভাবে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের দোসর বলা ঠিক হবে না।” সাংবাদিকদের ভূমিকা নিয়ে গবেষণার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “গত ১৬ বছরে অনেক সাংবাদিক ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে তাদের পরিবার ও কমিউনিটিকে বিপদে ফেলেছেন। তারপরও সত্য প্রকাশে পিছ পা হননি। কিন্তু এই ১৬ বছরে বিপুল সংখ্যক সাংবাদিক এই ফ্যাসিবাদের প্রতি সম্মতি উৎপাদন করেছেন।”

তিনি বলেন,“ গত ১৬ বছরে কীভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদ রেজিম কায়েম হয়েছে, সেটা সাংবাদিকদের তুলে ধরতে হবে। এগুলো যেন আমরা ভুলে না যাই। প্রতিটি ঘটনা লিপিবদ্ধ হওয়া প্রয়োজন। এটা আমাদের ইতিহাসের দায়। এই দায়টা পরিশোধ করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি বিষয়ে সিরিয়াস গবেষণা হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারবো কীভাবে ১৬ বছরে ফ্যাসিবাদ কায়েম হয়েছে।”

সূত্র : dhakatribune

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...