সোনাইমুড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

Date:

মোহাম্মদ আমান উল্য (চাটখিল) নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সোনাইমুড়ি পৌর চৌরাস্তা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে নোয়াখালী ডিবি পুলিশ। আটককৃত যুবকের নাম তাজুল ইসলাম নয়ন।

নয়ন সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড,নাওতলা গ্রামের পেশকার বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সুত্রে জানা যায়, গত মে মাসের ১৬ তারিখ রাতে কাঁঠালি গ্রাম থেকে প্রায় আড়াই লাখ টাকার ১১০ বোতল ফেনসিডিল ও চোরাইকৃত একটি মোটর সাইকেল জব্দ করে র‌্যাবের একটি দল। সেই মামলায় তিন নম্বর আসামি ছিলেন তাজুল ইসলাম নয়ন। তবে স্থানীয় সূত্রে জানা য়ায়,সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের খুব কাছের ও ঘনিষ্ঠ লোক হওয়ায় কেউ থানায় কোন অভিযোগ বা মামলা করার সাহস পেতো না। দীর্ঘদিন থেকে পলাতক ওয়ারেন্টভুক্ত এই আসামিকে গ্রেপ্তারের পর সোনাইমুড়ী থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। নোয়াখালী জেলা পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, আজ শুক্রবার গ্রেফতারকৃত তাজুল ইসলাম নয়নকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে সোনাইমুড়ী থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...