হাতিয়ায় প্রবাসীর বড়ীতে স্ত্রী ও মেয়ের মরদেহ

Date:

হাতিয়া প্রতিনিধি উত্তম সাহা :নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় নিজ বাড়ির উঠান থেকে মা-মেয়ের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের প্রবাসী রবিয়ল হকের স্ত্রী লুৎফা বেগম (৪৫) ও মেয়ে চাঁদনী (৭)।

রোববার (১৬জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রাম থেকে এ এ মরদেহ উদ্ধার করা হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লুৎফা বেগমের বড় মেয়ে নাদিয়া বেগম (২৬) দুপুর ২টার দিকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এসে দাখেন মা ও বোন উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দুইজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দাখে।  

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন শিশু চাঁদনীর শরীরে কোন আঘাতের চিহৃ নেই।  তবে তার মায়ের কোমরে আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।   তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...