কোম্পানীগঞ্জে আম পাড়তে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মোহাম্মদ ইফাজ (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরহাজারী গ্রামে এ ঘটনা ঘটে।

ইফাজ ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শফিকুল আলম শহীদের নতুন বাড়ির মোহাম্মদ সোহেলের ছেলে। সে আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

ইফাজের পারিবারিক সূত্র জানায়, বিকেলে নিজ বাড়ির একটি আম গাছে উঠে আম পাড়তে যায় ইফাজ। হঠাৎ করে সে গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে রাত ৯ টায় সে মারা যায়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ নিয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে আড়তে মজুত রাখা ৩০ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের...

বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ

গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি নাগরিক সেবা...

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...