কোম্পানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে কুপিয়ে জখম

Date:

কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাওনা টাকা চাওয়ার জের ধরে প্রকাশ্যে তিনজনকে কুপিয়ে গুরুত্বর জখম করে দেনাদার। মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত মো. হোসেন (৬৫), আবুল কাসেম (৩০), রুবেল (২৫) কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

ভুক্তভোগীর ছেলে আবুল কালাম জানান, চরফকিরা ৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক বাবুলকে ত্রিশ হাজার টাকা ধার দিয়েছিল তার বাবা মোহাম্মদ হোসেন। ২১ হাজার টাকা পরিশোধ করলেও ধারের বকেয়া সাত হাজার টাকা থেকে যায় বাবুলের কাছে। ওই টাকা চাইলে প্রথমে দু’জনের মাঝে কথা কাটাকাটি এবং একপর্যায়ে যুবদল নেতার পিতা মো. আমির হোসেন (৫০) ও তার ভাই সোহাগ, জহির, রিপনসহ আমার বাবা, ভাই এবং এক নিকট আত্মীয় কে দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় বুধবার (৩ জুলাই) ভুক্তভোগী কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...