কোম্পানীগঞ্জে বিএনপির অবরোধ প্রতিরোধে কাদের মির্জা’র নেতৃত্বে মাঠে আওয়ামীলীগ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বিএনপি জামায়াত ও সমমনা দলগুলোর ঘোষিত দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে (৫ নভেম্বর) আওয়ামী লীগের অবরোধবিরোধী কর্মসূচিতে সকাল থেকে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা’র নেতৃত্বে রাস্তায় মহড়া দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। এদিকে রামপুর ইউনিয়নে ইকবাল বাহার চৌধুরী ও সালেকিন রিমনের নেতৃত্বে মহড়া দিতে দেখা গেছে। বেলা চারটা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন বলে জানিয়েছেন।

আওয়ামী লীগ’র স্থানীয় এক নেতা বলেন, জনগণ এই অবৈধ অবরোধ মানে না। বিএনপির সন্ত্রাসবাদ, জ্বালাও পোড়াও আন্দোলন রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ তারা যেন সাধারণ জনগণের কোনো ক্ষতি করতে না পারে, যান চলাচলে অসুবিধা না করে সেজন্য আমাদের নেতা কর্মীরা রাস্তায় অবস্থান নিয়েছেন।

বিএনপি’র ঘোষিত দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে কোম্পানীগঞ্জে কোথাও বিএনপি জামাতের নেতা কর্মীদের কাউকে দেখা যায়নি। আওয়ামী লীগ নেতা-কর্মীদের দখলে থাকায় কোম্পানীগঞ্জের পরিস্থিতি ছিল স্বাভাবিক। যাত্রী কম হলেও আঞ্চলিক ও দূরপাল্লার গাড়ী চলাচল করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...