চাটখিলে মাদকসেবনকারীর কারাদন্ড

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবন কালে সফিকুল ইসলাম (৩১) নামে একজনকে আটক করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। রোববার (২৭ আগস্ট) সকাল ৭টায় পাঁচগাও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছনাগাজী ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। সফিকুল ওই বাড়ির আবুল খায়েরের ছেলে। এ সময় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০ টাকা অর্থদন্ড করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবদুর রশিদের নেতৃত্বে সফিকুল ইসলামকে তার ঘর থেকে মাদকসহ আটক করা হয়। পরে দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দালালমুক্ত ভূমি অফিস গড়তে সর্বোচ্চ চেষ্টা করেছি: বিদায়ী এসিল্যান্ড রুবাইয়া

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিদায় নেওয়ার আগে...

কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত হয়েছে। এ...

বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, জিপিএ-৫ পাওয়া সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প

হাতিয়া প্রতিনিধি:নানা প্রতিকূলতা আর অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড়...

ইতালিতে নৃশংস হত্যার শিকার বাবুল-স্ত্রী-কন্যা ৫১ দিন পর দেশে দাফন, এখনো অধরা অভিযুক্ত

নোয়াখালী প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের...