নোয়াখালীর নতুন পুলিশ সুপার শহীদুল ইসলাম

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো. শহীদুল ইসলাম। রোববার (১ আগস্ট) দুপুরে তিনি সাবেক পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের কাছে থেকে দায়িত্ব নেন।

এর আগে পুলিশ সুপার কার্যালয়ে আসার পর বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবাগত পুলিশ সুপার সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

শহীদুল ইসলাম রংপুর সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। শিক্ষা জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০১ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২৫ তম বিসিএস (পুলিশ ক্যাডারে) ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন।

এদিকে বিকেলে বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে ফুলেল সজ্জিত গাড়িতে বিদায় জানানো হয়।

উল্লেখ্য, গত ১১ জুলাই (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পত্রে পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. শহীদুল ইসলামকে (পিপিএম-সেবা) নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে শহীদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...