৭ মাস প্রেম করে অন্যত্র বিয়ে, ধর্ষন মামলা করলেন প্রেমিকার মা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::  কিশোরীর সঙ্গে সাত-আট মাস প্রেম করে অন্য এক তরুণীকে বিয়ে করায় প্রেমিক রুবেলের (২১) বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন প্রেমিকার মা। দায়েরকৃত মামলায় শনিবার (২০ জানুয়ারী) রাতে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, কোম্পানীগঞ্জ থানায় দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ভুক্তভোগী কিশোরীর মা। আসামি করা হয়েছে রুবেল ও তার সহযোগি জামাল উদ্দনীনকে। গ্রেপ্তারকৃত রুবেল উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্বপন মিয়ার বাড়ীর আবু বক্কর ছিদ্দিকের ছেলে। অপর আসামি জামাল উদ্দিন একই এলাকার আবদুস সোবহানের ছেলে।

মামলার নথি সুত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল ও ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। সাত-আট মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে গত ৩ ডিসেম্বর জামাল উদ্দিনের সহযোগিতায় পাশের আমিন উল্যাহ সওদাগরের খামারবাড়ীতে রুবেল ও ভুক্তভোগী কিশোরী দেখা করেন। সেখানে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রুবেল। পরে ওই কিশোরী বিয়ের কথা বললে রুবেল তাতে সাড়া না দিয়ে অন্যত্র বিয়ে করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, অভিযোগ পেয়ে দ্রæত অভিযুক্ত রুবেলকে  গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...