ল্যাটিন আমেরিকার মেয়ে ঘর বাঁধলেন চাটখিলের ছেলের সাথে

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: প্রেমের টানে মায়ার বাধঁনের জালে আটকা পড়লো ল্যাটিন আমেরিকার মেয়ে আনা কেলি কারাঞ্জা সাওসিডো (৩৩)। নিজের ইচ্ছা বাংলাদেশে এসে বিয়ে করলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে মো. আরমান হোসেনকে।

বৃহস্পতিবার (৬ জুলাই) কারাঞ্জা সাওসিডোরকে নিজের জন্মস্থান চাটখিলে নিয়ে আসেন আরমান। খবর পেয়ে এলাকার আশপাশের মানুষ আরমানের বাড়িতে ভিড় জমাচ্ছে নববধূ কে দেখতে। আরমান কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় কনস্টেবল পদে কর্মরত আছেন।

আরমান জানায়, ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আরমানের সঙ্গে পরিচয় হয় আনা কেলি কারাঞ্জা সাওসিডোর এর সঙ্গে। পরিচয় থকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার আবন্ধনে জড়িয়ে যায় দুজনই। গত ৬ বছরের ভালোবাসা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে সম্পূর্ণ হয় । বর্তমানে আনা কেলি নতুন নাম আয়েশা। গত ২ জুলাই ঢাকা শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর আনা কেলি এসে পৌছালে তাকে রিসিভ করে আনেন আরমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...