নোয়াখালীর সোনাপুরে বিদ্যুতের খুঁটি পড়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সদর উপজেলায় সড়কের পাশে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটিতে চাপা পড়ে তানভির হোসেন (২৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি এসিআই ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় কর্মরত ছিলেন।

বুধবার (১৪ জুন) সকাল ৮টায় সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর চাঁদপুর জেলার কচুয়া থানায় আদানি বদন বাড়ির নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সোনাপুর জিরো পয়েন্ট হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডে যাচ্ছিলেন তানভির। এ সময় সড়কের পাশে নতুন বসানো বিদ্যুতের একটি খুঁটি হঠাৎ উপড়ে পড়ে। এতে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশে থাকা এক শিশু আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এসিআই ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক সুহাশ মুজাহিদ জানান, তিনি নয় মাস আগে সোনাপুর এরিয়াতে এসিআইয়ের মেডিকেলে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগদান করেন। বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

নিহতের আত্মীয় মো. মিরাজ গাজী বলেন, তানভির ভাই বিয়ে করেছে ২ মাসও হয়নি। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বৈদ্যুতিক খুঁটিকে আরেক খুঁটি দিয়ে আটকে দেওয়া হয়। আটকে দেওয়া খুঁটি পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...