কোম্পানীগঞ্জে কৃষক সেজে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করল পুলিশ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষক সেজে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি মো. আলমগীর হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের বিচ্ছিন্ন চরবালুয়া (উডিরচর) থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলমগীর হোসেন চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরবালুয়া গ্রামের ছাবের মাঝির ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদে দুপুর ১২টায় এসআই আশরাফুল ইসলাম, রেজাউল, এএসআই ইউসুফ, শরীফ ও গনেশ কৃষক সেজে চাঞ্চল্যকর সৌরভ হত্যা মামলার পলাতক আসামি আলমগীরকে গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি চরবালুয়ার সৌরভ হোসেনকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা (নম্বর-৫) দায়ের হলে আসামিরা পলাতক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...