বেগম রোকেয়া দিবসে কোম্পানীগঞ্জে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, নারী নেত্রী নাজমা বেগম শিপা’র সঞ্চালনায় এই সময়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল, নারী নেত্রী শাহেদা আক্তার ও পারভিন আক্তার।

সংবর্ধনা শেষে সফল জননী মনোয়ারা বেগম, শিক্ষা চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ফাহমিদা হায়াত, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা নারী রীনা রাণী শীল, সমাজ উন্নয়নে অবদান রাখা নারী লিপিকা রাণী মজুমদার ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উদ্যোক্তা ফারহানা আক্তারের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...