ফ্যাসিবাদ ও তার দোসরদের প্রতিহত করতে রাজপথে থাকতে হবে: ১২ দলীয় জোট

Date:

বিশেষ প্রতিনিধি:
আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১২ দলীয় জোট। সমাবেশে জোটের নেতারা বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। ফ্যাসিবাদ ও তার দোসরদের প্রতিহত করতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তাঁরা।

শনিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো উদ্যোগ প্রতিরোধের ঘোষণা দেন। একই সঙ্গে স্বৈরাচার ও তার দোসরদের চিহ্নিত করে ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণকারী এবং তৎকালীন সংসদের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক এমপি। সমাবেশ সঞ্চালনা করেন নয়াগণতান্ত্রিক পার্টির মহাসচিব কাজী ইমরুল কায়েস।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ফারুক বলেন, এই সরকারের হাতেই গণতন্ত্র নিরাপদ থাকবে। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নস্যাৎ করতে পারবে না। তিনি অভিযোগ করেন, ভারত একজন সাজাপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ করে দিচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। নিষিদ্ধ আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিবাদী নিপীড়ন, হত্যা ও গুমের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান সরকার গঠন করেছেন। ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের মাটিতে টিকবে না।

সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের দাগ না শুকাতেই নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী অগ্নিসংযোগ, মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় নেমেছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙা জবাব দিতে হবে। স্বৈরাচার ও তার দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ বলেন, বিএনপির যুগপৎ আন্দোলনে ১২ দলীয় জোট স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথে ছিল, আছে এবং থাকবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে স্বৈরাচারের সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব মো. আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মো. জাকির হোসেন, ইউনাইটেড লিবারেল পার্টির মহাসচিব খন্দকার আহসান হাবিব, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব ডা. হাসান মেহেদী ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াছ রেজাসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে পরিবর্তন আসেনি। গুম, খুন, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের রাজনীতি থেকে দলটি বেরিয়ে আসেনি বলে তাঁদের অভিযোগ। কোনো দেশপ্রেমিক শক্তি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিতে পারে না বলেও মন্তব্য করেন তাঁরা। ফ্যাসিবাদ ও তার দোসরমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জোটের নেতারা।

সমাবেশ শেষে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে ফখরুল ইসলাম’র (এমপি)গোলটেবিল বৈঠক

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং...

স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব: ইতিহাস’র নায়ক, আজ নিভৃত ঘরে অসুস্থ

এএইচএম মান্নান মুন্নাপুরো নাম আবু সায়েদ মোহাম্মদ আব্দুর রব।...

কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসনের গেট টুগেদার,সৌহার্দ্য-সম্প্রীতির আবহে অংশ নিলেন সহস্রাধিক অতিথি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠান...

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ, উন্মোচিত হলো ম্যাগাজিন

নোয়াখালী প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনক এর...